বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মাদরাসা শিক্ষার্থীদেরকে সমাজ ও রাষ্ট্র সম্পর্কেও সচেতন থাকতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সততা, আদর্শ ও ন্যায় নিষ্ঠতার দিক  থেকে মাদরাসা শিক্ষার্থীরা অন্য সবার চেয়ে এগিয়ে। এরা যদি আগামী দিনে সমাজ পরিচালক হয়ে তাহলে সমাজে শান্তি ফিরে আসবে। এজন্য মাদরাসা শিক্ষার্থীদেরকে সমাজ ও রাষ্ট্র সম্পর্কেও সচেতন থাকতে হবে

গতকাল রোববার ২১ জানুয়ারি বেলা ১১টায় সিলেট জেলার ওসমানী নগর উপজেলাস্থ শেখ ফজিলাতুন্নেছা ফাজিল (ডিগ্রি) মাদরাসার ২০১৮ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ছাত্র-ছাত্রীদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে স্বাগত বক্তব্যে মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আহমদ আলী হেলালী এসব কথ বলেন।

এতে দোয়া পরিচালনা ও সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা শায়খুল ইসলাম। অধ্যক্ষ মাওলানা শায়খুল ইসলাম, শিক্ষার্থীদেরকে সততা ও আদর্শ ধরে রাখার আহ্বান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুরুঙ্গা ইকবাল আহমদ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য মোঃ সাইদুর রহমান চৌধুরী, মাওলানা মুস্তাকিম আহমদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার প্রভাষক মোঃ লুৎফুর রহমান, মাওলানা ওয়ারিছ উদ্দিন আল মামুন, মুছা, সাজেদা বেগম, ব্যাস বন্ধুপাল, সহকারী সিনিয়র শিক্ষক মাওলানা কামরুল ইসলাম, মাওলানা বশির আহমদ, মাষ্টার মুজিবুর রহমান, ছয়ফুল আহমদ, রহমত আলী, সুহেল আহমদ, পারুল বেগম, মাশুক মিয়া, কারী ইসমাঈল শরীফ, মোঃ আরশ আলী, অফিস সহকারী মোঃ মেরাজ্জল ইসলাম প্রমুখ।

দাখিল পরীক্ষার্থী মো. নজরুল ইসলামের পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পরীক্ষার্থী হাফিজ জিয়াউল হক। সংগীত পরিবেশন করে পরীক্ষার্থী ফরিদ আহমদ। পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. সুহিন আহমদ।

এতে মাদরাসার অন্যান্য ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ