শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

চলন্ত ট্রেনে বিএসএফের যৌন নিপীড়নের শিকার বাংলাদেশি নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: যে মৈত্রী ট্রেন বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধুত্বের বার্তা দেয় সেই ট্রেনেই শ্লীলতাহানির শিকার হলেন এক বাংলাদেশি নারী। অভিযুক্ত স্বয়ং ট্রেনের যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিএসএফ সদস্য ।

খোদ নিরাপত্তার দায়িত্বে থাকা একজনের হাতে এমন ঘটনা সবাইকে অবাক করেছে। প্রশ্ন উঠেছে যাত্রীদের সুরক্ষা নিয়ে।

সোমবার কলকাতা স্টেশন থেকে বাংলাদেশ অভিমুখে যাত্রা করে মৈত্রী এক্সপ্রেস। ট্রেনটির এক যাত্রী টয়লেটে গেলে সেখানেই এক বিএসএফ সদস্য তার শ্লীলতাহানি করেন।

ট্রেন যখন গেদে সীমান্তে পৌঁছায় তখন সেখানে টিকিট চেকারের কাছে অভিযোগ জানান ভিকটিমের স্বামী। এর পর গেদে স্টেশনেই অভিযোগ নথিভুক্ত হয়।

টনাটি ঘটেছে ভারতের দমদম থেকে ব্যারাকপুর স্টেশনের মধ্যে। তাই এর তদন্ত করবে দমদম রেলওয়ে পুলিশ বা জিআরপি।

প্রসঙ্গত, এর আগে মৈত্রী এক্সপ্রেসে নিরাপত্তার দায়িত্বে ছিল জিআরপি ও আরপিএফ। পরে তা পরিবর্তন করে নিরাপত্তার পুরো দায়িত্ব দেওয়া হয় বিএসএফের হাতে।

এখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরাই কলকাতা থেকে গেদে পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে পালন করেন।

কলকাতা থেকে বনগাঁ দিয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগকারী আরও একটি ট্রেন বন্ধন এক্সপ্রেসের নিরাপত্তার দায়িত্বেও রয়েছেন বিএসএফ সদস্যরা। সূত্র: কলকাতা ২৪।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ