রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির কর্মীদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা জরুরি’ নোয়াখালীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ‘সমালোচনার ক্ষেত্রেও আল্লাহভীতি ও শালীনতার পরিচয় দেওয়া উচিত’ কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

নারীদের জন্য পর্যটন ভিসা ব্যবস্থা সহজ করলো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম
ডেস্ক

২৫ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সী ভ্রমণপিপাসু নারীদের জন্য পর্যটন ভিসা ব্যবস্থা সহজ করলো সৌদি আরব। বুধবার দেশটির পর্যটন ও জাতীয় ঐতিহ্য কমিশনের (এসসিটিএইচ) এক মুখপাত্র বলেন, ওই বয়সী নারীরা যদি একাই সৌদি আরব ভ্রমণে আসতে চায়; তাহলে তাদের পর্যটন ভিসা দেয়া হবে।

তবে ২৫ বছরের কমবয়সী নারীদের সঙ্গে অবশ্যই পরিবারের একজন সদস্য থাকতে হবে। এসসিটিএইচ’র লাইসেন্স বিভাগের মহা-পরিচালক ওমর আল মুবারক বলেন, একক এন্ট্রি ভিসা হিসেবে পর্যটন ভিসা দেয়া হবে এবং এটির সর্বোচ্চ বৈধতা থাকবে ৩০ দিন। তবে শ্রমিক, হজ ও ওমরা ভিসা থেকে এটি আলাদা হবে।

২০১৮ সালের প্রথম দিকেই সৌদি আরবে পর্যটন ভিসা চালু করা হবে বলে সম্প্রতি ঘোষণা দেয় এসসিটিএইচ।

আল-মুবারক দেশটির জাতীয় দৈনিক আরব নিউজকে বলেন, ‘পর্যটন ভিসার জন্য নির্বাহী নিয়ম চূড়ান্ত করা হয়েছে। পর্যটন ভিসা ইস্যু করার জন্য সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় তথ্য কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইলেক্ট্রনিক সিস্টেম কার্যকর করেছে আইটি বিভাগ।

এর আগে ২০০৮ এবং ২০১০ সালে সৌদি আরবে পরীক্ষামূলক পর্যটন ভিসা চালু করা হয়। সেই সময় ৩২ হাজারের বেশি পর্যটক দেশটি সফর করেন। এসসিটিএইচ’এর লাইসেন্সপ্রাপ্ত ভিসা অপারেটরদের মাধ্যমে ওই সময় পরীক্ষামূলক পর্যটন ভিসা চালু করা হয়েছিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ