রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির কর্মীদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা জরুরি’ নোয়াখালীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ‘সমালোচনার ক্ষেত্রেও আল্লাহভীতি ও শালীনতার পরিচয় দেওয়া উচিত’ কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ট্রাম্প্রের জেরুজালেম ঘোষণার পর সংঘর্ষে ২০ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

গত ৬ ডিসেম্বর ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনাদের হামলা ও সংঘর্ষে প্রায় ২০ জন ফিলিস্তিনি মারা গেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে এ খবর দিয়েছে ইরানভিত্তিক বার্তা সংস্থা প্রেস টিভি।

সর্বশেষ বৃহস্পতিবার ইসরায়েলি সেনাদের গুলিতে গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে এ দুই ফিলিস্তিনি কিশোর নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলি সেনাদের গুলিতে গাজা সীমান্তের আল-বুরেইজ শরণার্থী শিবিরের কাছে ১৬ বছর বয়সী আমির আবদুল হামিদ আবু মুশাইদ নামে এক কিশোর মারাত্মকভাবে আহত হন। সেনারা তার বুকে গুল করে বলে জানান কিদরা। তাকে গাজার দেইর আল-বালাহ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

এদিকে, পশ্চিম তীরের নাবলুস শহরে একদল বিক্ষোভকারীর ওপর সেনারা গুলি চালালে আলী ওমর নিমর কিনো নামে ১৭ বছরের এক তরুণ শহীদ হন। সূত্র: প্রেসটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ