রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির কর্মীদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা জরুরি’ নোয়াখালীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ‘সমালোচনার ক্ষেত্রেও আল্লাহভীতি ও শালীনতার পরিচয় দেওয়া উচিত’ কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি লিট প্রদান মুখ্যমন্ত্রী মমতাকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি লিট প্রদান করা হয়েছে। সাহিত্য, সংস্কৃতি এবং সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য এ বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়ের তরফে ডি লিট দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী সাম্মানিক ডিলিট তুলে দেন মুখ্যমন্ত্রীর হাতে।

নজরুল মঞ্চে সমাবর্তন অনুষ্ঠানে দীক্ষান্ত ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। এ রাজ্যে দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে এই ডি লিট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে জ্যোতি বসুকেও সাম্মানিক ডি লিট দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ