রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির কর্মীদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা জরুরি’ নোয়াখালীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ‘সমালোচনার ক্ষেত্রেও আল্লাহভীতি ও শালীনতার পরিচয় দেওয়া উচিত’ কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ইরানে বিক্ষোভ দমনে ধরপাকড়; গ্রেফতার ৩৭০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ইরানের এক সংস্কারবাদি আইনজীবী মাহমুদ সাদেগি বলেছেন, দেশটিতে বিক্ষোভ দমনে এ পর্যন্ত ৩ হাজার ৭’শ জনকে আটক করা হয়েছে। খবর আল-আরাবিয়া-এর।

মঙ্গলবার তিনি ইরান সংসদের এক ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেন। বিক্ষোভ দমনে পুলিশ ছাড়াও এ্যান্টি রায়ট স্কোয়াডস, প্যারামিলিটারি রিভল্যিউশনারি গার্ড মোতায়েন করা হয়েছে। এছাড়া বাসিজ স্বেচ্ছাসেবকরা মোটর সাইকেলে চড়ে টহল দিচ্ছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দোলরেজা রাহমানি ফাজলি এর আগে জানান, সরকার বিরোধী বিক্ষোভে অন্তত ৪২ হাজার মানুষ অংশ নেয়। সেদিক থেকে সাদেগির দেওয়া গ্রেফতারকৃতদের সংখ্যা অনুযায়ী ১০ ভাগ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইসনা জানিয়েছে আটকদের মধ্যে দুই দফায় ১৪০ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

সূত্র : আল-আরাবিয়া/ আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ