রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির কর্মীদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা জরুরি’ নোয়াখালীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ‘সমালোচনার ক্ষেত্রেও আল্লাহভীতি ও শালীনতার পরিচয় দেওয়া উচিত’ কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

লাভ জেহাদের অভিযোগ তুলে তরুণীকে আত্মহত্যায় প্ররোচনা, গ্রেফতার কর্নাটকের বিজেপি নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিজেপি যুব কর্মীরা বাড়ি বয়ে এসে হেনস্থা করেছিল তাঁকে। বাবা মায়ের সামনে অপমান সইতে না পেরে গলায় দড়ি দিলেন কর্নাটকের চিকমাগালুরের ২০ বছরের এক তরুণী।

জানা যায়, ওই তরুণী তাঁর কলেজের এক মুসলমান ছাত্রের ঘনিষ্ঠ ছিলেন, নিয়মিত তাঁর সঙ্গে ফেসবুকে চ্যাট করতেন তিনি। এমনই একটি চ্যাটে তিনি লিখেছিলেন, আই লাভ মুসলিমস।

তা নিয়ে ফেসবুকে স্থানীয় বিজেপি যুব মোর্চা সভাপতি অনিল নাকি তাঁকে হুমকি দেন। শনিবার সন্ধেয় অনিল সহ ৫ বিজেপি যুব কর্মী বাড়িতে এসে হট্টগোল পাকান। মেয়েটিকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তাঁর বাবা মাকে তাঁরা বলে যান, মেয়ে লাভ জেহাদে ফেঁসেছে, এক্ষুনি সামলান।

ওই তরুণী ও তাঁর বাবা মাকে গালিগালাজ করে মুসলমান যুবকের সঙ্গে সম্পর্ক ছেদ করার জন্য তাঁকে নির্দেশ দেয় তারা।

বিজেপি কর্মীরা বেরিয়ে গেলে মেয়েটি নিজের ঘরে ঢুকে গলায় দড়ি দেন। তাঁর সুইসাইড নোটে অনিলসহ ৪ বিজেপি কর্মীর নাম লেখা রয়েছে।

পুলিশ জানিয়েছে, অনিলকে গ্রেফতার করেছে তারা, খুঁজছে বাকি চারজনকে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ