বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জেরুসালেম বিক্রির জন্য নয় : ট্রাম্পকে মাহমুদ আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

মার্কিন সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর এক প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ‘জেরুজালেম বিক্রির জন্য নয়।’ এর আগে মঙ্গলবার একাধিক টুইটে ফিলিস্তিনকে সহায়তা বন্ধের হুমকি হুমকি দেন ট্রাম্প। তার ওই হুমকির পর বুধবার মাহমুদ আব্বাস এ মন্তব্য করেন।

টুইটে ট্রাম্প বলেন, ‘ফিলিস্তিনিদের প্রত্যেক বছর যুক্তরাষ্ট্র লাখ লাখ ডলায় সহায়তা দেয় এবং বিনিময়ে কোনো কৃতজ্ঞতা কিংবা শ্রদ্ধা পায় না। এমনকি তারা ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ঝুলে থাকা শান্তি চুক্তির ব্যাপারেও আলোচনা করতে চায় না... শান্তি চুক্তির আলোচনার ব্যাপারে ফিলিস্তিনিরা আগ্রহী নয়, কেন আমরা তাদেরকে এই বিশাল অর্থ সহায়তা দেব?’

ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় আগ্রহী না হওয়ায় ফিলিস্তিনকে দেয়া মার্কিন সহায়তা বন্ধের হুমকি দেন তিনি। ফিলিস্তিনের জ্যেষ্ঠ কর্মকর্তা হানান আশরাওয়ি মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া সমস্যায় আছে বলে ট্রাম্পের করা টুইট প্রত্যাখ্যান করেছেন।

বছরে ৩০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা বন্ধে ট্রাম্পের হুমকিতে ফিলিস্তিনিদের ব্ল্যাকমেইল করা যাবে না বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার এক বিবৃতিতে আশরাওয়ি বলেন, ‘অামাদের ব্ল্যাকমেইল করা যাবে না।’

‘প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের শান্তি, স্বাধীনতা এবং ন্যায়বিচারের দাবিতে আঘাত করেছেন। এখন নিজের দায়িত্বহীন কাজের পরিণতির জন্য ফিলিস্তিনিদের দায়ী করছেন।’

গত ডিসেম্বরে জেরুসালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি ও তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তার ওই ঘোষণার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গাজা উপত্যকায়।

ফিলিস্তিন বলছে, যুক্তরাষ্ট্র যে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হতে পারে না তা ট্রাম্পের ঘোষণায় পরিষ্কার হয়েছে। ট্রাম্পের ঘোষণার পরপরই ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, মধ্যপ্রাচ্যের জন্য কোনো ধরনের মার্কিন শান্তি পরিকল্পনা মেনে নেবেন না তিনি।

সূত্র : জাগো,  এএফপি, আলজাজিরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ