বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কাশ্মিরে ইয়াসিন মালিক গ্রেফতার, গৃহবন্দি মীরওয়াইজ ওমর ফারুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) চেয়ারম্যান ইয়াসিন মালিককে গ্রেফতার এবং হুররিয়াত কনফারেন্সের একাংশের প্রধান মীরওয়াইজ ওমর ফারুককে গৃহবন্দি করেছে পুলিশ।

আজ (বুধবার) ইয়াসিন মালিককে গ্রেফতার করে শ্রীনগর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজ একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাকে শ্রীনগর থেকে গ্রেফতার করে।

তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘কাশ্মিরে একদিকে ভারত সরকার ‘হিলিং টাচ’-’র কথা বলছে, অন্যদিকে, অপারেশন অল আউটের নামে মানুষের ওপরে জুলুম চালানো হচ্ছে। তাদের বিরুদ্ধে যে অত্যাচার চালানো হচ্ছে কাশ্মিরিরা তা সহ্য করবে না।’

মীরওয়াইজ ওমর ফারুক
ইয়াসিন মালিক বলেন, ‘জম্মু-কাশ্মির একটি পুলিশ গ্যারিসন ও বড় কারাগারে পরিণত হয়েছে যেখানে কারো স্বাধীনভাবে কথা বলার অনুমতি নেই।’

তিনি বলেন, দেশের বিভিন্ন কারাগারে বন্দি কাশ্মিরিদের বিভিন্নভাবে সমস্যার মুখে পড়তে হচ্ছে। এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীকে তিনি একটি চিঠি দিয়েছেন বলেও ইয়াসিন মালিক জানান। আজ ইয়াসিন মালিককে গ্রেফতার করার সময় তার সমর্থকরা আজাদীর সমর্থনে স্লোগানে সোচ্চার হয়ে ওঠেন।

অন্যদিকে, আজ দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার ত্রালে এ নিয়ে একনাগাড়ে তিন দিন বনধ পালিত হয়েছে। আজ (বুধবার) সেখানকার সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি কার্যালয়সহ গণপরিবহন ব্যবস্থা বন্ধ ছিল। সম্প্রতি ত্রালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন গেরিলা নিহত হওয়ার প্রতিবাদে ওই বনধ পালিত হয়েছে।  সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ