বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

হিন্দু গুরুর আশ্রম থেকে ৪৮ নাবালেগ মেয়ে উদ্ধার, একাধিক ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: 'ধর্মগুরু' রাম রহিমের পর এবার বিরেন্দ্র দেব দিক্ষিত নামে আরেক গুরুর সন্ধান মিলেছে ভারতের রাজধানী নতুন দিল্লিতে। সম্প্রতি তার আশ্রম থেকে কমপক্ষে ৪৮ জন অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, নগরীর আধ্যাত্নিক বিশ্ববিদ্যালয়ের একটি আশ্রমে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আশ্রমটি যেন এক দুর্ভেদ্য দুর্গ। কাঁটাতার ও একাধিক তালা দেওয়া ফটক ডিঙিয়ে আমরা তাদেরকে উদ্ধার করেছি।

এদিকে এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আশ্রমের সুনাম ক্ষুন্ন করতেই এ ধরনের অভিযান চালানো হয়েছে। নারী ভক্ত ও সমাজের জন্য ক্ষতিকর, এ ধরনের কোনো কাজ এখানে করা হয় না।

তারা আরও জানিয়েছে, তাদের গুরু হিন্দু দেবতাদের অবতার; তিনি বিভিন্ন ধর্মের মধ্যে মেল বন্ধনে পৃথিবীতে এসেছেন।

প্রসঙ্গত, পরিবারের সদস্যরা উধাও হয়ে যাচ্ছেন- এ বিষয়ে দিল্লি হাই কোর্টে তিনটি পরিববার মামলা দায়ের করলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

আদালতে ৩২ বয়স্ক একজন নারী জানান, ২০০০ সালে ওই আশ্রমে থাকা অবস্থায় দিক্ষিত কর্তৃক তিনি ধর্ষণের শিকার হন। তিন বছর পর তার পরিবার ছোট বোনটিকেও ওই আশ্রমে দিয়ে দিতে ‘বাধ্য’ হয়।

এ ব্যাপারে দিল্লি রাজ্য সরকারের নারী বিষয়ক সংস্থার প্রধান স্বাতী মালিওয়াল বলেন, আশ্রমে অবৈধ কার্যকলাপ চালানো হয়।

ওখানে ঘর ভর্তি ওষুধ পাওয়া গেছে-যার বেশির ভাগের গায়েই কোনো নাম লেখা ছিল না। নারীদেরকে তাদের দেহ দিক্ষিতের কাছে ‘সমর্পণ’ করা বিষয়ক ধর্মীয় বাণী সম্বলিত বইও পাওয়া গেছে।

এছাড়া আদালতে জমা দেওয়া তদন্ত প্রতিবেদন অনুসারে, আশ্রমে নারীরা পশুর মতো জীবন যাপন করে। এখনও ১৬৮ জন নারী ও ২৫ জন পুরুষ সেখানে বসবাস করছেন। তাদের সকলেই ভগ্ন স্বাস্থ্যের ও মাদকাসক্ত।

এদিকে দিক্ষিত সম্পর্কে খুব কম তথ্যই এ পর্যন্ত জানা গেছে। এমনকি এ গুরু এখন কোথায় আছে, তাও জানে না পুলিশ। সুত্র: কলকাতা ২৪।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ