বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

নতুন বছরের শুভেচ্ছা হিসেবে গাঁজা সেবনের বৈধতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নতুন বছরের শুভেচ্ছা হিসেবে গাঁজা সেবনের বৈধতা পেলো মার্কিনিরা। ১ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে 'বিনোদনের জন্য' গাঁজা সেবন বৈধ করা হয়েছে।

১ জানুয়ারি থেকে ক্যালিফোর্নিয়ায় প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা (সর্বনিম্ন ২১ বছর) সর্বোচ্চ ২৮ গ্রাম পর্যন্ত গাঁজা সঙ্গে রাখতে পারবেন। শুধু তাই নয়, সেবনকারী চাইলে বাড়িতে ছয়টি পর্যন্ত গাঁজার গাছ লাগাতে পারবেন।

ক্যালিফোর্নিয়াসহ এ নিয়ে দেশটির ছয়টি অঙ্গরাজ্যে বিনোদনের জন্য গাঁজা সেবন বৈধতা পেল। অপর পাঁচটি রাজ্য হলো—কলোরাডো, ওয়াশিংটন, ওরেগন, আলাস্কা ও নেভাদা।

যুক্তরাষ্ট্রে বিনোদনের জন্য গাঁজাকে বৈধতা দেওয়া অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়াই বৃহত্তম। রাজ্যটিতে চিকিৎসা বা ওষুধ হিসেবে গাঁজার ব্যবহার ১৯৯৬ সাল থেকে বৈধ।

সবশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা গাঁজার বৈধতা প্রশ্নে ভোটাভুটিতে অংশ নেয় এবং এর ফল বৈধ করার পক্ষেই আসে। এরপর এতদিন ধরে গাঁজা বিক্রি সংক্রান্ত নিয়মকানুন ও কর কাঠামো তৈরির কাজ চলে।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ