বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কোস্টারিকায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: কোস্টারিকায় ১২ জন যাত্রী নিয়ে রবিবার রাতে একটি বিমান ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় ১০ পর্যটকসহ মৃত্যু হয়েছে দুই ক্রু মেম্বারেরও। দেশটির উত্তর-পশ্চিমে গুয়ানাকাস্টে এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই দুর্ঘটনার ছবি প্রকাশ্যে এসেছে।

সেন্ট্রাল আমেরিকার পাবলিক সেফটি মিনিস্ট্রি ওই দুর্ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে বিমানটি জ্বলছে। ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।

একটি স্থানীয় রানওয়ে থেকে বিমানটি উড়ে যাচ্ছিল জুয়ান সান্টামারিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। টেক অফের পরই বিমানটিতে সমস্যা দেখা দেয়। পাহাড়ের উপরেই ভেঙে পড়ে সেটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোটা বিমান। এটি একটি প্রত্যন্ত এলাকা হওয়ায় উদ্ধারকারী দল পৌঁছতে পারেনি। এখনও পর্যন্ত মৃতদের শনাক্ত করা সম্ভব হয়নি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ