বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে ঘোষণা দেয়ার পর যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ফিলিস্তিন।

তাকে 'আলোচনা'র জন্য ডাকা হয়েছে বলে ঘোষণা দেয়া হয়েছে।

কিছুদিন আগে জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির পর ফিলিস্তিনে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব বাড়ছে।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন করে সহিংসতাও শুরু হয়েছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা দিয়েছেন, মি. ট্রাম্পের ঘোষণার পর ইসরায়েল- ফিলিস্তিন সংকটের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোন প্রস্তাবই তিনি মানবেন না।

জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে মার্কিন স্বীকৃতির পর গাজা ও পশ্চিম তীরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে এর মধ্যেই নিহত হয়েছেন অন্তত ১৩জন।

মার্কিন ওই স্বীকৃতি প্রত্যাহারের আহবান জানিয়ে সংখ্যাগরিষ্ঠ ভোটে একটি প্রস্তাবও গ্রহণ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

যে প্রস্তাবে জেরুসালেম প্রশ্নে কোন একক দেশের সিদ্ধান্ত 'অকার্যকর' ও 'বাতিলযোগ্য' বলে গ্রহণ করা হয়।

এমন প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রে পিএলও রাষ্ট্রদূত হুসাম জমলতকে ডেকে পাঠিয়েছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি।

রবিবারও মি.আব্বাস বলেছেন, জেরুসালেম হচ্ছে ফিলিস্তিনি জনগণের চিরস্থায়ী রাজধানী।

১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পূর্ব জেরুসালেম দখল করে ইসরায়েল এবং এরপর থেকে তারা পুরো শহরটিকে রাজধানী বলে দাবি করে আসছে, যা ইসরায়েল ফিলিস্তিনি সংঘর্ষের অন্যতম প্রধান কারণ।

এই দাবিকে কখনোই স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়।

পূর্ব জেরুসালেমকে ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসাবে দাবি করে ফিলিস্তিন, যা নিয়ে শান্তিচুক্তির পরবর্তী ধাপে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ