বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ইসরাইলে না যাওয়ায় শিল্পী হয়ে গেলেন ধর্ম বিদ্বেষী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করার পর নিউজল্যান্ডের সংগীত শিল্পী লর্ডকে ধর্মান্ধ বলে আখ্যায়িত করেছেন একজন ইহুদি ধর্মগুরু। তিনি মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে এক পাতা জুড়ে বিজ্ঞাপন প্রকাশ করে তাতে লোর্ড চরমভাবে আক্রমণ করেছেন।

বিজ্ঞাপনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইসরায়েলের ব্যাপারে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়।

৩১ ডিসেম্বর সংস্করণের পঞ্চম পৃষ্ঠায় ইহুদিদের ধর্মগুরু শুমুলি বোটেক তার ‘বিশ্ব : মূলবোধ চক্র’ লেখায় বিজ্ঞাপনটি প্রকাশ করেন।

লেখায় রাশিয়ার অনুষ্ঠানে অংশ নিলেও ‘ইসরায়েলকে বৈশ্বিক ইহুদি বয়কটে’ যোগ দিয়ে ইসরায়েলের অনুষ্ঠান বাতিল করায় ২১ বছর বয়সী গায়িকার সমালোচনা করেন। বিজ্ঞাপনে দেখা গেছে, কয়েকজন লোক শিশু কাঁধে নিয়ে দৌড়ে যাচ্ছে এবং তার সামনে লোর্ড। লেখার শিরোনাম দেয়া হয়েছে, ‘সিরিয়াকে বাদ দিয়ে ইসরায়েলকে আক্রমণ করছে লর্ড ও নিউজিল্যান্ড’।

নিজ দেশ নিউজিল্যান্ডে বিতর্ক তৈরি হওয়ায় গ্র্যামিজয়ী পপশিল্পী-গীতিকার লর্ড ইসরায়েলের তেল আবিবে কনসার্ট করার পরিকল্পনা বাতিল করেন।

লর্ডের প্রতি এক খোলা চিঠিতে ওই কনসার্টে অংশ না নেয়ার আহ্বান জানান নিউজিল্যান্ডে বসবাসকারী সাবেক ফিলিস্তিনি নাগরিক নাদিয়া আবু সাহনাব ও জাস্টিন স্যাক। এরপর নিউজিল্যান্ডের ভক্তরাও লর্ডকে ওই কনসার্টে অংশগ্রহণ না করতে চাপ দেন। এর প্রতিক্রিয়ায় পপশিল্পী ওই কনসার্টের পরিকল্পনা বাতিল করেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ