বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ভারতে একই রাতে মুসলিমদের ৩৮ গরু চুরি; এলাকাজুড়ে আতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতে পাশাপাশি দুই গ্রামে একরাতেই প্রায় ৩৮টি গরু চুরি হওয়ায় আতঙ্কিত গ্রামবাসীরা। পূর্বমেদনীপুরের লৌহজং ও শ্রীধরপুর গ্রামে গতকাল রাতে ঐ চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে ।

গরুর মালিক শেখখ আসরোফ আলী, শেখ খলিলউদ্দিন, সেখ জুলফিকার, রেবি বিবিরা কান্নায় ভেঙে পড়ে জানান, তাদের প্রত্যেকেরই এক-দুটো করে গরু ছিল। গত রাত্রে কারা এসে সব চুরি করে নিয়ে যায়।

স্থানীয় গনমাধ্যম সূত্রে জানা যায়, ঐ দুটো গ্রামের প্রায় ১৮টা বাড়ি থেকে এই চুরির ঘটনা ঘটে।

গরুর মালিক খলিলউদ্দিন গনমাধ্যমকে বলেন, “সকালে ঘুম থেকে উঠেই দেখি গোয়াল ঘর খোলা, সন্দেহ হওয়াতে গোয়ালে ঢুকে দেখি একটিও গরু নেই। আশেপাশে খোঁজ শুরু করি। কিন্তু এখনও পেলাম না।” একই বক্তব্য রেবি বিবিরও।

ঐ বৃদ্ধার একার সংসারে গোরুর দুধ বিক্রি করেই দিন গুজরান করতেন। ঘটনায় গরুর উপর নির্ভরকারীদের এখন মাথায় হাত। গ্রামবাসীরা একত্রিত হয়ে নন্দকুমার থানায় অভিযোগ দায়ের করেন। ওসি শেখ ইসলামক বলেন, “আমরা গ্রামবাসীদের থেকে অভিযোগ পেয়েছি, ঘটনার পূর্ণ তদন্ত হবে।”

গ্রামবাসীদের আরও অভিযোগ, এই চুরির ঘটনা নাকি দূরবর্তী গ্রাম খঞ্চি থেকে ক্রমশ তাদের দিকে এগিয়ে আসছে।

এদিকে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে ছড়িয়েছে  আতঙ্ক।এটিকে তারা সামান্য ঘটনা বলে মানতে নারাজ। এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে বলে মনে করছেন তারা। যদিও এখন পর্যন্ত তারা কাউকে শনাক্ত করতে পারেনি। ইতিমধ্যে ভীত গ্রামবাসীরা পুলিশের কাছে তাদের নিরাপত্তার দাবীও তুলেছেন। প্রয়োজনে ঐ  দুই গ্রামে পাহারাদার বসা হবে বলে অভয় দিয়েছে নন্দকুমার থানার পুলিশ।

সূত্র : টিডিএন/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ