বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

পরিকল্পিতভাবে শিশুদের যুদ্ধে ব্যবহার করা হচ্ছে: ইউনিসেফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাকসুদ আরিফ : পৃথিবীর বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তারা শত্রু পক্ষের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কখনো তাদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

কখনো তাদেরকে পঙ্গু অথবা হত্যা করা হছে। কখনো তাদেরকে বাধ্য করা হচ্ছে যুদ্ধে যোগ দিতে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের রিপোর্ট অনুসারে ইরাক, সিরিয়া, ইয়ামান থেকে শুরু করে নাইজেরিয়া , দক্ষিন সুদান এবং মায়ানমার পর্যন্ত সংঘাতময় প্রতিটি অঞ্চলেই শিশুদের ধর্ষণ, জোরপূর্বক বিবাহ, অপহরণ, দাসত্ব ও গুরুত্বপূর্ণ যুদ্ধকৌশলে পরিণত হয়েছে।

প্রতিপক্ষ দলগুলো বেসামরিক লোকদের নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক আইন চরমভাবে লংঘন করছে বলে নিরাপত্তা সংস্থাগুলো অভিযোগ করেছে।

আজ বৃহস্পতিবারের এক বিবৃতিতে ইউনিসেফ জানিয়েছে কোথাও কোথাও শিশুরা অপহৃত হয়ে একবার নির্যাতিত হচ্ছে আবার তাদের উদ্ধার করার সময় নিরাপত্তারক্ষীরা নির্যাতন করছে।

খাদ্য, পানীয় ও স্যানিটেশনের মত মৌলিক সমস্যাসহ অপুষ্টি এবং মানসিক সমস্যায় ভুগছে সংঘাতপূর্ণ অঞ্চলের শিশুরা। শিশুরা সু-পরিকল্পিত লক্ষ্যে পরিণত হচ্ছে্র।

ইউনিসেফের উপ-পরিচালক জাস্টিন ফরসিথ আল জাজিরাকে বলেন, চলতি বছরে সংঘাতপূর্ণ বিভিন্ন অঞ্চলে যুদ্ধের একটি অংশ মনে করে শিশুদেরকে সুপরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।এটা সবসময়-ই ছিলো তবে এ প্রবণতা বর্তমানে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

জাস্টিন ফরসিথ বলেন, ইউনিসেফের পক্ষ থেকে বিশ্বজুড়ে সকল যোদ্ধাদের কাছে আমাদের আবেদন হলো আপনারা শিশুদেরকে নিরাপদ রাখুন।

সূত্র : আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ