বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জেরুসালেম ইস্যু : জাতিসংঘের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রথম শাস্তি ঘোষণা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

জেরুসালেম ইস্যুতে মার্কিন সিদ্ধান্তের বিরোধিতার করায় জাতিসংঘকে দেখে নেয়ার হুমকি দিয়েছিলো  যুক্তরাষ্ট্র। তারই প্রেক্ষিতে প্রথম শাস্তি হিসেবে জাতিসংঘে অর্থায়ন কমানোর ঘোষণা দিলো দেশটি।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি জানিয়েছেন, আগামী অর্থবছরে জাতিসংঘে অর্থায়ন ২৮ কোটি ৫০ লাখ ডলার কমাবে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘের বাজেট বরাদ্দে আরও কাটছাঁট করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

নিকি হ্যালি বলেন, জাতিসংঘের অদক্ষতা ও অপচয়ের কথা কারও অজানা নয়। মার্কিনদের উদারতার সুযোগ নিতে আর দেয়া হবে না।

উল্লেখ্য, জাতিসংঘের বাজেটে সবচেয়ে বেশি অর্থায়ন করে যুক্তরাষ্ট্র। বর্তমানে যুক্তরাষ্ট্র প্রতিবছর জাতিসংঘে প্রায় ৩৩০ কোটি মার্কিন ডলার দেয়, যা সংস্থাটির বাজেটের প্রায় ২২ শতাংশ।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের পেছনেও সবচেয়ে বড় অঙ্কের বাজেট বরাদ্দ দিয়ে থাকে যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ