বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ইসরায়েলকে যেতে না দেয়ায় সৌদি আরবে দাবা টুর্নামেন্ট নিয়ে বিতর্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

সৌদি আরবের যে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে যাওয়ার জন্য ইসরায়েলি দাবাড়ুদের ভিসা দেয়া হয়নি, অনেক বিতর্কের মাঝে সেই টুর্নামেন্ট শুরু হচ্ছে।

একজন সৌদি কর্মকর্তা বলেছেন, যেহেতু সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই, সে কারণেই তারা ইসরায়েলি দাবাড়ুদের ভিসা দেননি।

ইসরায়েলি দাবা ফেডারেশন বলেছে, সৌদি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের পর তারা আন্তর্জাতিক দাবা ফেডারেশনের কাছে ক্ষতিপূরণ চাইবে।

সৌদি আরবে এই প্রথম কোন আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট হচ্ছে। সম্প্রতি সৌদি আরবে যেসব সংস্কারের মাধ্যমে দেশটিকে বাইরের দুনিয়ার জন্য খুলে দেয়ার চেষ্টা চলছে, এটিকে তারই অংশ বলে মনে করা হচ্ছে।

কিন্তু ইউক্রেনের একজন নারী দাবাড়ু আনা মুজিচুক জানিয়েছেন, তিনি এই টুর্নামেন্টে যাবেন না, কারণ তিনি 'আবায়া' পড়তে চান না। সৌদি আরবে নারীরা প্রকাশ্য স্থানে যাওয়ার সময় তাদের বোরকার মতো আপাদমস্তক আবৃত করা আচ্ছাদন 'আবায়া' পড়তে হয়।

আনা মুজিচুক দুবারের বিশ্ব শিরোপাধারাী দাবাড়ু। তিনি বলেছেন, সৌদি আরবের এই টুর্নামেন্টের পুরস্কার যাই হোক, তিনি সেখানে যাবেন না। যদি তার আগের শিরোপা কেড়ে নেয়া হয় তারপরও নয়।

'বাদশাহ সালমান ওয়ার্ল্ড র‍্যাপিড অ্যান্ড ব্লিটজ চেস' চ্যাম্পিয়ন্সশীপের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে সাড়ে সাত লাখ ডলার।

অন্যদিকে আমেরিকার তিন নম্বর দাবাড়ু হিকারু নাকামারু বলেছেন, সৌদি আরবকে এই টুর্নামেন্টের আয়োজন করতে দেয়া ঠিক হয়নি।

ভিসা না পাওয়ায় ইসরায়েলের সাতজন দাবাড়ু খেলতে পারছেন না। কিন্তু কাতার এবং ইরানের দাবাড়ুদের অবশ্য শেষ মূহুর্তে ভিসা দেয়া হয়েছে।

ইসরায়েল বলেছে, তাদের ধারণা ছিল সৌদি আরব এই টুর্নামেন্টে ইসরায়েলি দাবাড়ুদের খেলতে দেবে।

ইসরায়েল বলছে, বিশ্ব দাবা সংস্থাকে সৌদি আরব আসলে বিভ্রান্ত করেছে যাতে করে তারা এই টুর্নামেন্টের আয়োজন করতে পারে। সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ