বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ফিলিস্তিনে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ফিলিস্তিন সফরের আশ্বাস দিয়েছেন। শুক্রবার প্যারিসে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

ম্যাখোঁ বলেন, ‘আমি যেসব বিষয়ে অঙ্গিকার করি, তার বিষয়ে স্পষ্ট থাকি। ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না।’ তিনি ২০১৮ সালে ফিলিস্তিন সফরে যাবেন বলেও আশ্বাস দেন।

গত শুক্রবার ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্যারিস সফরে যান।  সেখানে তিনি ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তি পক্রিয়ায় মধ্যস্থকারী হিসিবে ফরাসি প্রেসিডেন্টের ভূমিকার প্রশংসা করেন আব্বাস।

তিনি বলেন, ‘আপনার (ম্যাখোঁ) প্রতি আমাদের বিশ্বাস আছে। আমরা আপনার দেশের জোরালো ভূমিকা প্রত্যাশা করি এবং আপনার পদক্ষেপকে সম্মান জানাই।’

এই বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সাফ জানিয়ে দেন, তার দেশের জনগণ আর কখনোই যুক্তরাষ্ট্রের কোনো শান্তি পরিকল্পনা মেনে নেবে না।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রেক্ষাপটেই তিনি একথা জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তি প্রক্রিয়ার একটি গোপন পরিকল্পনা করছে। ২০১৮ সালে ওয়াশিংটন এটি উপস্থাপন করবে বলে বলা হচ্ছে।

ফিলিস্তিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা শান্তি আলোচনার অসৎ মধ্যস্থাকারী। ফলে ভবিষ্যতেও আমরা তাদের কোনো প্রস্তাব মেনে নেব না।’

তিনি জেরুজালেম ইস্যুতে বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ১২৮টি দেশ ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় ধন্যবাদ জানান।

একই সঙ্গে আব্বাস বলেন, ‘আমি আশা করি, অন্য দেশগুলোও এ থেকে শিক্ষা নেবে কিভাবে চাপিয়ে দেওয়া সমাধানকে প্রত্যাখ্যান করতে হয়।’

ফরাসি প্রেসিডেন্ট আবারো জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করার মার্কিন সিদ্ধান্তের সমালোচনা করেন। তবে তিনিও পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি দেননি। বরং দুই রাষ্ট্রের পুরনো সমাধানের কথাই জানান। সূত্র : আল-জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ