বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মধ্যবর্তী নির্বাচনেও স্বাধীনকামীদের পক্ষে কাতালোনীয়দের ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  স্পেন সরকারের তোপের মুখে কিছু দিন আগে ব্যর্থ হয়ে যায় কাতালোনিয়ার স্বাধীনতার উদ্যোগ। সে রেশ কাটতে না কাটতে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে স্বাধীনতাকামী দলগুলো আবারও সংখ্যাগরিষ্ঠতা পেলো।

গত বৃহস্পতিবার এ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয় এবং গতকাল শুক্রবার প্রকাশিত ফলাফলে কাতালোনিয়ার স্বাধীনতাকামী রাজনৈতিক দলগুলোকে এগিয়ে থাকতে দেখা যায়।

মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ঘোষণার পর কাতালোনিয়ার বহিষ্কৃত নেতা কার্লোস পুজেমন স্পেনের সঙ্গে আলোচনার ডাক দিয়েছেন।

তিনি বলেছেন, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এর আগে পুজেমন বলেন, মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে এটি পরিষ্কার যে কাতালোনিয়ায় স্পেন রাষ্ট্রের পরাজয় হয়েছে।

তবে সংখ্যাগরিষ্ঠতা পেলেও গতকালের মধ্যবর্তী নির্বাচনে আগের চেয়ে ভোট কম পেয়েছে স্বাধীনতাকামী দলগুলো।

বৃহস্পতিবারের নির্বাচনে স্বাধীনতাকামী দলগুলো মোট ১৩৫টি আসনের মধ্যে ৭০টিতে জয় পেয়েছে। তবে এর আগের নির্বাচনে তারা আরও দুটি আসন বেশি পেয়েছিল। কাতালানের এই আঞ্চলিক নির্বাচনে এবার রেকর্ডসংখ্যক ভোট পড়েছে। নির্বাচনে মোট ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে।

 

উল্লেখ্য, স্পেন থেকে পুরোপুরি পৃথক হতে গত ২৭ অক্টোবর স্বাধীনতা ঘোষণা করে কাতালোনিয়া। পাল্টা জবাবে কাতালোনিয়ায় প্রত্যক্ষ শাসন জারি করে স্পেন সরকার।

বহিষ্কার করা হয় ওই অঞ্চলের স্বাধীনতাকামী নেতা কার্লোস পুজেমনকে। পরে তিনি বেলজিয়ামে আশ্রয় নেন।

কেন্দ্রীয় সরকারের অধীনে কাতালোনিয়ায় গতকালের ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় অঞ্চলটির স্বাধীনতা লাভের দাবি আরও জোরালো হলো বলে মনে করছেন বিশ্লেষকেরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ