বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

রোহিঙ্গা নিধনে কালো তালিকায় মিয়ানমারের জেনারেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মূলের নির্দেশ দাতা হিসেবে মিয়ানমারের সেনা কর্মকর্তা মং মং সোকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ট্রেজারি বিশ্বজুড়ে মানবাধিকার হরণ ও দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযুক্ত ৫২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কালো তালিকা প্রকাশ করে। এতে জেনারেল সোর নাম রয়েছে।

মার্কিন ট্রেজারির সেক্রেটারি স্টিভ মুচিন বলেন, জেনারেল সোয়েকে কালো তালিকাভুক্ত করার মধ্য দিয়ে তারা মিয়ানমারকে এ বার্তা পাঠিয়েছেন, অপকর্মের জন্য তাদের বিরাট মাসুল গুনতে হবে।

গত আগস্টে সংঘাত শুরু হওয়ার পর মিয়ানমার থেকে পালিয়ে সাড়ে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অনেকেই গুলিবিদ্ধ বা জখম অবস্থায় এসেছে। তারা বলেছে, মিয়ানমারের সৈনিকরা স্থানীয় উশৃঙ্খল বৌদ্ধদের সঙ্গে নিয়ে তাদের গ্রাম পুড়িয়ে দিয়েছে এবং তাদের ওপর আক্রমণ চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে।

জাতিসংঘ রাখাইন সেনাদের নিপীড়নকে পাঠ্যপুস্তকে লিখে রাখার মতো 'জাতিগত নির্মূল' বলে আখ্যায়িত করেছে।

মার্কিন ট্রেজারির বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানকালে ব্যাপকহারে সংঘটিত মানবাধিকার লংঘনের জন্য জেনারেল সো।

 

‘রোহিঙ্গা সমস্যা মানবিক সংকট! একে ধর্মীয় সংকট বলা উচিৎ নয়’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ