রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ভারতে ‘বাবার’ আশ্রম থেকে ৪০ নাবালিকা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে রাজধানী দিল্লির রোহিণী এলাকায় এক স্বঘোষিত বাবার আশ্রম থেকে ৪০ জন নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। অনেক দিন ধরেই অভিযোগ আসছিল রোহিণীর ওই আশ্রমে নাবালিকা ও মহিলাদের আটকে রেখে যৌন নির্যাতন করছেন আশ্রমেরই স্বঘোষিত বাবা বিরেন্দ্র দেব দীক্ষিত।

আশ্রমের থাকা মেয়েদের অভিভাবকরা এ বিষয়ে অভিযোগ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন। অভিযোগ পাওয়ার পরই কয়েকজন আইনজীবী এবং দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালকে নিয়ে একটি প্যানেল গঠন করে বিষয়টি তদন্ত করতে বলে আদালত। তারপরই অভিযান চালানো হয়।

আশ্রমের নাম আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার রাতে রোহিণীর ওই আশ্রমে পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয় দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল ও তার দলবল। সেখান থেকে ওই মেয়েদের উদ্ধার করা হয়।

মেল টুডে-র রিপোর্টে প্রকাশিত, গত মঙ্গলবারই ওই আশ্রমে প্রথম অভিযান চালায় দিল্লি পুলিশের একটি দল। সে সময়ে আশ্রমের বিভিন্ন জায়গায় ওষুধ ও ইঞ্জেকশনের সিরিঞ্জ পড়ে থাকতে দেখেন তদন্তকারীরা। তিন দিন ধরে অভিযান চালানোর পর ওই নাবালিকাদের উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মেল টুডে-র রিপোর্টে আরও বলা হয়েছে, আশ্রমের ওই মেয়েদের তাদের পরিবারের সঙ্গে দেখা করতে দেয়া হত না। শুধু তাই নয়, সূর্যের আলো ঢোকে না এমন একটি ঘরের মধ্যে তাদের আটকে রাখা হত বলে অভিযোগ।

উদ্ধার হওয়া ওই মেয়েদের অভিভাবকদের দাবি, বিরেন্দ্র দীক্ষিত তাদের বুঝিয়ে মেয়েদের আশ্রমে নিয়ে আসার ব্যবস্থা করতেন। স্বেচ্ছায় মেয়েদের তার হাতে তুলে দিলেন, স্ট্যাম্প পেপারে এভাবেই তাদের দিয়ে লিখিয়ে নিতেন বাবা। আশ্রমেই সেই মেয়েদের যৌন নির্যাতন ও ধর্ষণ করা হত বলেও অভিযোগ।

অভিযোগ তুলেছেন আশ্রমের প্রতিবেশীরাও। এক প্রতিবেশীর দাবি, মেয়েদের আশ্রমে আটকে রেখে যৌনকর্মী হিসেবে প্রশিক্ষণ দেয়া হত। অন্য এক প্রতিবেশী সেই একই অভিযোগ তুলে সংবাদ সংস্থা এএনআই-কে জানান, আশ্রমের মেয়েদের প্রায়ই বাসে করে আশ্রমের বাইরে নিয়ে যাওয়া হত। সূত্র: আনন্দবাজার পত্রিকা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ