বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

দক্ষিণ কোরিয়ায় জিমে অগ্নিকাণ্ড: নিহত ২৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষিণ কোরিয়ার একটি ক্রীড়া কেন্দ্রে আগুন লেগে অন্তত ২৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ১০৪ মাইল দূরে জেচেন শহরের একটি আটতলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আগুন নেভাতে ৬০ জনের বেশি অগ্নিনির্বাপণ কর্মী কাজ করছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের জেচেন শহরের ওই আটতলা ভবনের ভূগর্ভস্থ কক্ষে আগুনের সূত্রপাত হয়েছিল। ভবনের দ্বিতীয় তলায় থাকা ব্যায়ামাগারে বেশি লাশ পাওয়া গেছে। কর্মকর্তারা বলছেন, উদ্ধারকাজ শেষ হওয়ার পর লাশের সংখ্যা আরও বাড়তে পারে।

ভবনটি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে কালো ধোঁয়ার সঙ্গে আগুন দেখা যায়। অগ্নিনির্বাপণ কর্মীরা এখনো উদ্ধারকাজ চালাচ্ছেন। তবে ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

দেশটির ন্যাশনাল ফায়ার এজেন্সির একজন মুখপাত্র বলেছেন, আগুনের কারণে বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হয়। আর তাতেই অনেকের মৃত্যু হয়েছে।

আগুন লাগার পর অনেকেই ভবনের ছাদে উঠে যান। ছাদ থেকে ২০ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে কয়েকজনকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিতে হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ