বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

যুক্তরাজ্যে বড়দিনে হামলার পরিকল্পনা; গ্রেফতার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যে বড়দিনে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাউথ ইয়র্কশায়ার ও ডার্বিশায়ার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এই উৎসবকে লক্ষ্য করে সম্ভাব্য হামলাটি চালানোর পরিকল্পনা করা হচ্ছিল বলে দাবি ব্রিটিশ কাউন্টার টেরোরিজম পুলিশের।

পুলিশ গ্রেফতারকৃত সন্দেহভাজন ৪ জনের নাম-পরিচয় প্রকাশ করেনি।

বিবিসি জানায়, ৩১ বছর বয়সী একজনকে আটক করার পর বোমা নিস্ক্রিয়কারী দলকে চেষ্টারফিল্ডের একটি রাস্তা ঘিরে রাখতে এবং আশপাশের ঘরবাড়ি খালি করে ফেলতে দেখা গেছে। শেফিল্ড শহরের বার্নগ্রিভ ও মিরসব্রুক থেকে পরে ২২, ৩৬ ও ৪১ বছর বয়সী আরও তিনজনকে গ্রেফতার করা হয়।

এ চারজনের বিরুদ্ধে ২০০০ সালে প্রণীত সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ওয়েস্ট ইয়র্কশায়ারের একটি থানায় নেয়া হয়। খবর ইন্ডিপেনডেন্ট।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ