বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

অফিসিয়াল কম্পিউটারে পর্নোগ্রাফি রাখার অভিযোগ ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ড্যামিয়ান গ্রিনকে বরখাস্ত করা হয়েছে। অফিসিয়াল কম্পিউটারে পর্নোগ্রাফি ডাউনলোড করা এবং দেখার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।

তার বিরুদ্ধে মন্ত্রিসভার আইনভঙ্গ এবং সরকারকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগও আনা হয়েছে।

ডেমিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে তার কার্যালয়ের কম্পিউটারে পর্নোগ্রাফি পাওয়ার বিষয়ে ২০০৮ সালের একটি অভিযোগ নিয়ে সঠিক বিবৃতি না দিয়ে ভুল তথ্য দিয়ে সবাইকে বিভ্রান্ত করেছেন। এসব অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে পদত্যাগ করতে বলা হয়।

নিজের কার্যালয়ের কম্পিউটারে পর্নো ভিডিও ডাউনলোড করা কিংবা দেখার বিষয়ে যেসব অভিযোগ উঠেছে সেগুলো বরাবরই অস্বীকার করে এসেছেন ডেমিয়ান।

কিন্তু তদন্ত রিপোর্টে উঠে এসেছে যে, তিনি যেসব তথ্য দিয়েছেন সেগুলো সঠিক ছিল না।

থেরেসা মের অনুরোধেই অবশেষে পদত্যাগ করতে বাধ্য হন এই উপপ্রধানমন্ত্রী। থেরেসা মের সবচেয়ে কাছের একজন ছিলেন ড্যামিয়ান (৬১)।

গত দুই মাসে এ নিয়ে মন্ত্রী পরিষদের তিনজন মন্ত্রী পদত্যাগ করল। এর আগে গত নভেম্বরে মাইকেল ফেলন এবং প্রিতি প্যাটেল পদত্যাগ করেন।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ