বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

ভিশন ২০৩০ এর লক্ষ্য সামনে রেখে সৌদি রাজ্যের ইতিহেসর সবচে' বড় বাজেট ঘোষণা করলেন বাদশাহ সালমান। ২০১৮ অর্থবছরের জন্য মঙ্গলবার বাজেট ঘোষণা করেছে।

গত মঙ্গলবার  রাজধানী রিয়াদের ইয়ামামা রাজপ্রাদাসে অনুষ্ঠিত বিশেষ বৈঠকের ভাষণে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বলেন, তেলের দরপতনের মধ্যেও সৌদি ইতিহাসের সবচেয়ে বড় অর্থবাজেট এটি।

অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনগণের বোঝা লাঘব, সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলা এবং ব্যক্তিগত খাতের সম্প্রসারণের কথা মাথায় রেখে এ বাজেট করা হয়েছে। এতে ৫০ ভাগ তেল নির্ভরতা কমিয়ে আনা হয়েছে এবং ভিশন ২০৩০ বাস্তবায়নে ১২টি বড় প্রকল্প হাতে নেয়া হয়েছে।

বাজেটের শাহি ফরমান পড়ে শোনান মন্ত্রিসভার সচিব আবদুর রহমান বিন মুহাম্মদ বিন আয়াফ। তিনি বলেন, এতে বরাদ্দ করা হয়েছে ৯৭৮ বিলিয়ন সৌদি রিয়াল, যা গত বছরের চেয়ে ৫.৬ শতাংশ বেশি। এ বাজেটকে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বাজেট বলে ঘোষণা করেছেন বাদশাহ সালমান।

২০১৭ অর্থবছরে বাজেটে বরাদ্দ ছিল ৯২৬ বিলিয়ন সৌদি রিয়াল। ২০১৭ সালের তুলনায় তা ১২.৫ শতাংশ বেশি (৬৯৬ বিলিয়ন সৌদি রিয়াল)। এ বছর ঘাটতি ধরা হয়েছে ১৯৫ বিলিয়ন রিয়াল।

চলতি বছরে যা ছিল ২৩০ বিলিয়ন। পণ্য ও সেবা থেকে প্রত্যাশিত রাজস্ব আয় ৮৫ বিলিয়ন রিয়াল হবে বলে ধরা হয়েছে।

বাজেটের অর্থের সংস্থান হবে ৫০ শতাংশ তেল বিক্রি থেকে, ৩০ শতাংশ ছাড়া অন্যান্য আয় থেকে, ১২ শতাংশ ঋণ থেকে এবং ৮ শতাংশ সরকারি অফিসের আয় থেকে।

সৌদি অর্থ মন্ত্রণালয় বলছে, ৭৮৩ বিলিয়ন সৌদি রিয়াল রাজস্ব আয় হবে বলে তারা ধারণা করছেন। ২০১৭ সালের তুলনায় তা ১২.৫ শতাংশ বেশি (৬৯৬ বিলিয়ন সৌদি রিয়াল)। এ বছর ঘাটতি ধরা হয়েছে ১৯৫ বিলিয়ন রিয়াল। চলতি বছরে যা ছিল ২৩০ বিলিয়ন। সূত্র : আল আরাবিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ