বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

রাশিয়ায় আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন প্রেসিডেন্ট পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ায় ২০১৮ সালে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ইউনাইটেড রাশিয়া দলের হয়ে জয়লাভ করেন পুতিন। আগামী নির্বাচনে দলীয় প্রার্থী না হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন বলে জানিয়েছেন পুতিন নিজেই।

মস্কোয় স্থানীয় সময় বৃহস্পতিবার দেশি-বিদেশি সাংবাদিকের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুতিন। সংবাদ: তাস।

রুশ সংবাদ সংস্থা ‘তাস’ জানায় দলীয় প্রার্থী না হলেও কর্মীদের সমর্থন আশা করে পুতিন বলেন, ‘যারা আমার আদর্শ ধারণ করে এবং আমার ওপর বিশ্বাস রাখে, সেসব রাজনৈতিক দল ও সংগঠনের সমর্থন আশা করছি’।

ধারনা করা হচ্ছে পুতি মনে করছেন, নির্দিষ্ট একটি দলের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিলে অধিকাংশ ভোটারের সমর্থন তিনি পাবেন না  তাই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এসএস/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ