বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ইয়েমেনে দূতাবাস বন্ধ করল রাশিয়া; কাজ চলবে সৌদি থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধপীড়িত ইয়েমেনে অস্থায়ীভাবে দূতাবাস বন্ধ করে দিয়েছে রাশিয়া। রাজধানী সানার বর্তমান ও গত কয়েক সপ্তাহের পরিস্থিতি বিবেচনা করে মস্কো এ সিদ্ধান্ত নিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মঙ্গলবার দূতাবাস বন্ধের ঘোষণা দেন।

তিনি জানান, দূতাবাসের সমস্ত কর্মচারি ও কর্মকর্তা এরইমধ্যে ইয়েমেন থেকে দেশে ফিরে গেছেন। তিনি জানান, ইয়েমেনে নিযুক্ত রাষ্ট্রদূত এবং কয়েকজন কূটনৈতিক কর্মকর্তা সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে তাদের কর্মতৎপরতা চালাবেন।

জাখারোভা আশা করেন, ইয়েমেনে সংঘাতে লিপ্ত দুই পক্ষের দ্বন্দ্ব নিরসনের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ শক্তিগুলো তাদের প্রভাব কাজে লাগাবে যাতে রাজনৈতিক উপায়ে সমস্যার সমাধান করা যায়।

গত ৪ ডিসেম্বর ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ নিহত হন। এরপর ইয়েমেনের রাজধানী সানার ওপর বিমান হামলা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে সৌদি আরব। এর আগে গত আগস্ট মাসে সৌদি বিমান হামলার কারণে উদ্বেগ প্রকাশ করেছিল রাশিয়া।

যেভাবে হত্যা করা হয় ইয়েমেনের প্রেসিডেন্ট সালেহকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ