বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বুধবার তুরস্কে বসছে ওআইসির জরুরি বৈঠকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস (জেরুসালেম)-কে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণার ষড়যন্ত্র মোকাবিলায় ইসলামি সম্মেলন সংস্থা ওআইসি'র জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

আগামীকাল (বুধবার) এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংস্থাটির সভাপতি দেশের প্রধান হিসেবে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বৈঠক আয়োজনের সিদ্ধান্ত ঘোষণা দিয়েছিলেন।

ইতোমধ্যে সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে সোমবার ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।  পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী  রাষ্ট্রপতির তুরস্ক সফরের আগে এক সংবাদ সম্মেলনে বলেন,  গত ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন আল কুদস আস শরীফ-কে ইসরাইলের কথিত রাজধানী হিসেবে স্বীকৃতির পক্ষে মত দেন এবং সেইসঙ্গে তেল আবিবে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুসালেমে স্থানান্তরের অভিপ্রায় ব্যক্ত করেন। এতে আল-কুদস আস-শরীফ তথা ফিলিস্তিন-ইসরাইল শান্তি প্রক্রিয়া এক অপ্রত্যাশিত হুমকির মধ্যে পড়েছে এবং আরব-ইসরাইল দ্বন্দ্বে নতুনভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তুরস্ক সফরে গেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা পার্সটুডে। তেহরান ত্যাগের আগে প্রেসিডেন্ট রুাহনি সাংবাদিকদের বলেছেন, "বায়তুল মুকাদ্দাস ফিলিস্তিনিদের রাজধানী হিসেবেই থাকবে। মার্কিন প্রেসিডেনন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক নয় এবং বেআইনি।"

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ ডিসেম্বর তেল আবিব থেকে আমেরিকার দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে ওআইসি'র এ সম্মেলন আহ্বান করা হয়েছিল। তার এ ঘোষণায় মার্কিন মিত্রসহ গোটা বিশ্ব প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছে। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ