বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ভারতের নির্বাচনে আমাদের জড়ানো কেন, ক্ষুব্ধ পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিজেপিকে হারিয়ে কংগ্রেসের আহমেদ পটেলকে মুখ্যমন্ত্রী করতে হস্তক্ষেপ করছে পাকিস্তান। রবিবার এমনই অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এ বার প্রধানমন্ত্রীর সেই দাবির বিরোধিতা এল ইসলামাবাদ থেকে। পাক বিদেশ মন্ত্রকের বার্তা, ভারত যেন তাদের নির্বাচন প্রক্রিয়া থেকে ইসলামাবাদকে দূরে রাখে।

পাকিস্তানের হস্তক্ষেপের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী হাতিয়ার করেছিলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের বাড়িতে গোপন বৈঠক প্রসঙ্গ। মোদীর দাবি ছিল, মণিশঙ্করের বাড়িতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি ‘গোপন’ বৈঠকে বসেছিলেন পাক রাষ্ট্রদূত ও সে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী খুরশিদ কাসুরির সঙ্গে।

পাক সামরিক গোয়েন্দা বাহিনীতে কাজ করেছেন, এমন ব্যক্তি পটেলকে গুজরাতের মুখ্যমন্ত্রী করতে চান। সেই লক্ষ্যেই ওই গোপন বৈঠক। অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গেই এ দিন পাক বিদেশ মন্ত্রকের জবাব, ‘এই দাবির কোনও ভিত্তি নেই। এটি সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। ভারতের নির্বাচনী বিতর্কে পাকিস্তানকে টানা অবিলম্বে বন্ধ করা উচিত ভারতের।’

পাশাপাশি, আইয়ারের বাড়িতে বৈঠক প্রসঙ্গে প্রাক্তন সেনাপ্রধান দীপক কপূরের এক মন্তব্য বিতর্কে নয়া মাত্রা যোগ করল। গত ৬ ডিসেম্বরের সেই বৈঠকে উপস্থিত ছিলেন কপূর।

এ দিন প্রাক্তন সেনাপ্রধান ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে জানিয়েছেন, আইয়ারের বাড়িতে বৈঠক হয়েছিল ঠিকই। কিন্তু, সেখানে ভারত-পাকিস্তান দু’দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। গুজরাত বা অন্য কোনও নির্বাচন নিয়ে বিন্দুমাত্র কোনও কথা হয়নি।

আনন্দবাজার পত্রিকা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ