বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

১৫ ডিসেম্বর কলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশ বিজয় উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: 
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ১৫ ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বাংলাদেশ বিজয় উৎসব। ওই দিন বিকেলে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে এই উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সভাপতিত্ব করবেন উপহাইকমিশনার তৌফিক হাসান।

গত ছয় বছর ধরে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে এই বিজয় উৎসব হয়। এবারের উৎসব চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

১৯ ডিসেম্বর সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

এবারও এই উৎসবকে ঘিরে পাঁচ দিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে নজরুল গীতি, রবীন্দ্র সংগীত, লোকগীতি, বাউলগান, লালন গীতি, আধুনিক গান, নৃত্য, নাটকসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক তথ্য ও চলচ্চিত্র প্রদর্শনী। এসব অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশের স্বনামধন্য শিল্পী ও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা। থাকবেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্পীরাও।

বিজয় উৎসবকে ঘিরে আয়োজন করা হয়েছে বাংলাদেশি পণ্যের মেলার। এই মেলায় মিলবে ঢাকাই জামদানি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, হস্ত শিল্পজাত নানা পণ্য, বাটিক, সিরামিক ও মেলামাইন সামগ্রী। থাকছে কাচ্চি বিরিয়ানি, ভুনা খিচুড়ি, নানা পিঠা, ঐতিহ্যবাহী মিষ্টিসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা খাবার। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই উৎসব।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ