বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ ; নেতানিয়াহুর পদত্যাগ দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম 
ডেস্ক
দুর্নীতির দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র পদত্যাগ দাবি করেছেন দেশটির কয়েক হাজার বিক্ষোভকারী।

শনিবার নেতানিয়াহু ও তার সরকারের দুর্নীতির বিরুদ্ধে টানা দ্বিতীয় সপ্তাহের মতো রাজধানী তেল আবিবে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পুলিশ বলেছে, এদিন প্রায় ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।

রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

বিক্ষোভকারীরা দুর্নীতিবিরোধী এবং নেতানিয়ানিয়াহু’র পদত্যাগের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। এগুলোতে লেখা ছিল দুর্নীতিকে না বলুন; বাম বা ডান নয়, আমরা সৎ মানুষ চাই; রাজনীতিবিদদের দুর্নীতিতে আমরা ক্লান্ত; দুর্নীতি থামাও; নেতানিয়াহু সরে যাও ইত্যাদি।

ইসরায়েলে দুর্নীতির বিরুদ্ধে সচরাচর এতো বিপুল সংখ্যক মানুষকে একসঙ্গে রাজপথে নামতে দেখা যায় না। এক বিবৃতিতে এ বিক্ষোভের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে নেতানিয়াহু’র দল ক্ষমতাসীন লিকুদ পার্টি।

বিবৃতিতে বলা হয়, সরকার যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ঐতিহাসিক স্বীকৃতি আদায় করেছে; সেই মুহূর্তে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। একদিকে আরব বিশ্বে ইসরায়েল ও আমেরিকার পতাকা পুড়িয়ে বিক্ষোভ হচ্ছে। অন্যদিকে তেল আবিবেও বামপন্থীরা মিছিল করছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ