বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ট্রাম্পের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থি: ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি বলেছে, ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক।

গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতির মাধ্যমে মুসলিম দেশগুলোর বৃহত্তম এ সংস্থা এসব কথা বলেছে। ওআইসি আরো বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এ সিদ্ধান্ত বিশ্বের মুসলমানদের মনে আঘাত দিয়েছে।

এছাড়া, ট্রাম্পের এ ঘোষণার মধ্যদিয়ে বায়তুল মুকাদ্দাসে ইসরাইলের দখলদারিত্বকে বৈধতা দেয়া যাবে না বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়েছে, কথিত শান্তি আলোচনার প্রক্রিয়ায় আমেরিকা এতদিন যে মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছিল তা ধ্বংস হবে এবং আমেরিকার এ অবৈধ ঘোষণায় বায়তুল মুকাদ্দাসের ঐতিহাসিক ও ইসলামি পরিচিতি মুছে যাবে না। সংস্থাটি বলেছে, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী বায়তুল মুকাদ্দাস হচ্ছে ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ