বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কুয়েতের সম্মেলনে যাচ্ছেন না সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কুয়েতে গতকাল মঙ্গলবার উপসাগরীয় দেশগুলোর জোট ‘গাল্ফ কো-অপোরেশন কাউন্সিলের’ (জিসিসি) সম্মেলন শুরু হয়েছে। সৌদি আরবের বাদশাহ সালমান সালমান বিন আবদুল আজিজ এই সম্মেলনে যোগ দিচ্ছেন না। তবে কাতার জানিয়েছে, সম্মেলনে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি অংশ নেবেন।

বার্তা সংস্থা এএফপিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নভেম্বরের শেষের দিকে কুয়েত এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায় কাতারকে।

এখন থেকে ঠিক ছয় মাস আগে জুনের প্রথম সপ্তাহে সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় চারটি দেশ কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।

এরপর এটাই প্রথম কোনো আঞ্চলিক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল কাতার।

১৯৮১ সালে গাল্ফ কো-অপোরেশন কাউন্সিল গঠিত হয়। এটি উপসাগরীয় দেশগুলোর রাজনৈতিক এবং অর্থনৈতিক একটি জোট। সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও কুয়েত এই জোটের সদস্য। উপসাগরীয় অন্য প্রতিবেশীদের মতো কুয়েত ও ওমান কাতারকে বয়কট করেনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ