বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ফ্রান্সের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলম: ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার যে ইচ্ছা মার্কিন প্রশাসনের রয়েছে তাতে উদ্বিগ্ন ইউরোপের দেশগুলোও। এ ব্যাপারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তার ‘আশঙ্কা’ ট্রাম্প একতরফাভাবে এ সিদ্ধান্ত নিতে পারেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, বিষয়টি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।

এসময় ট্রাম্পকে ম্যাক্রোঁ জানান, এই ধরনের যেকোনও সিদ্ধান্ত ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সমঝোতাকে হুমকির মুখে ফেলবে। এর আগে আরব এবং মুসলিম বিশ্বের দেশগুলোও যুক্তরাষ্ট্রকে একই ধরনের সতর্ক বার্তা দেয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা দিতে চেয়েছিলেন। যদিও ফিলিস্তিন এবং ইসরায়েল উভয় পক্ষই জেরুজালেমকে নিজেদের রাজধানী বানানোর দাবি করে আসছে।

অবশ্য হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের রাজধানীতে দূতাবাস স্থানান্তরের বিষয়টিতে সোমবার ট্রাম্পের স্বাক্ষরের যে সম্ভাবনা ছিল তা পেরিয়ে গেছে।

যদিও হোয়াইট হাউজের এক মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের রাজধানী তেল আবিবেই থাকবে নাকি জেরুজালেমে স্থানান্তর হবে তা নিয়ে চিন্তিত নন ট্রাম্প।

 

এইচ জে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ