বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কাতার সংকটের মধ্যেই উপসাগরীয় সম্মেলন শুরু হচ্ছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : উপসাগরীয় দেশগুলোর জোট গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের বার্ষিক সম্মেলন আজ কুয়েতে শুরু হচ্ছে। এই সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি অংশ নেবেন বলে জানায় দেশটি।

তবে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের রাষ্ট্র প্রধানেরা সম্মেলনে যোগ দিচ্ছেন না কি, প্রতিনিধি পাঠাচ্ছেন সে বিষয়ে এখনো পরিষ্কার কোন ঘোষণা দেওয়া হয়নি। যার কারণে এ সম্মেলনকে ঘিরে তৈরি হয়েছে এক ধরণের সংশয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, নভেম্বরের শেষে কুয়েত এই সম্মেলনে যোগ দেবার আমন্ত্রণ জানায় কাতারকে।

তেল সমৃদ্ধ সুন্নী দেশগুলোর সংগঠন জিসিসি প্রতিষ্ঠার ৩৬ বছরের মধ্যে কাতার সংকটকে কেন্দ্র করে বড় ধরণের ধাক্কার সম্মুখীন হলো সংগঠনটি।

গত জুনের প্রথম সপ্তাহে সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় চারটি দেশ কাতারের সঙ্গে সব ধরণের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। যা নিয়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে। এই সংকট শুরুর পর থেকে প্রথম কোন আঞ্চলিক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল কাতার।

কাতারকে বয়কটকারী দেশগুলোর অভিযোগ  করে কাতার ইসলামপন্থী জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগে সৌদি অারবসহ বাকি দেশগুলো কাতারকে বর্জনের ঘোষণা দেয়। কিন্ত কাতার বরাবরই সে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

উপসাগরীয় দেশগুলোর মধ্যকার সংকট নিরসনে মধ্যস্থতার উদ্যোগ নিয়ে কয়েক দফা বৈঠকের পরও ব্যর্থ হয় কুয়েত। এই সংকটকে ঘিরে কূটনীতিক টানাপড়েন মধ্যে মধ্যপ্রাচ্যের রাজনীতি আরও ঘোলাটে হতে থাকে।

উল্লেখ, উপসাগরীয় দেশগুলোর রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট হিসেবে পরিচিত গাল্ফ কোঅপারেশন কাউন্সিল গঠিত হয় ১৯৮১ সালে। সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও কুয়েত এই জোটের সদস্য। তবে কুয়েত এবং ওমান কাতারকে বয়কট করেনি।

তুরস্ক শুরুতে কোনো পক্ষ না নেয়া এবং বিরোধ নিষ্পত্তিতে সংলাপের মধ্যস্থতার অবস্থান নেয়। কিন্তু দুদিনের মধ্যেই নাটকীয়ভাবেই কাতারের পক্ষ নেয় আঙ্কারা।

বিষয়টি নিয়ে সৌদি আরবের নেতাদের সঙ্গে তখন ফোনে আলাপ-আলোচনা করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ