বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ইয়েমেন যুদ্ধে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক সেনা শাসক আলি আবদুল্লাহ সালেহ ও তার অনুসারীরা হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে! এই মুহূর্তে তারা হুথিদের বিরুদ্ধে রাজধানী সানআ'তে বিশাল বিক্ষোভ করছে।

অথচ এতদিন দু পক্ষই সম্মিলিত ভাবে সৌদি জোটের বিরুদ্ধে লড়াই করে আসছিল।

ধারণা করা হচ্ছে, আলি আবদুল্লাহ সালেহ সৌদি-জোটের সঙ্গে যোগ দিয়েছেন। ইয়েমেনে হুথিদের শক্তিশালী ভাবা হলেও মুলত আলি আব্দুল্লাহ সালেহ ও তার অনুসারীরা বেশি শক্তিশালী। কারণ তিনি সেনা শাসক হিসেবে বাইশ বছর দেশ শাসন করেছেন। রাষ্ট্রের ও সেনাবাহিনীর সকল গুরুত্বপূর্ণ পদ তার নিকটজনের দখলে ছিল।

অন্যদিকে প্রায় সকল প্রভাবশালী গোত্রসমুহ তার সাথে যোগ দিয়ে লড়াই করছে। চতুর সালেহ যুদ্ধের আঁচ করতে পেরে আগে ভাগে ক্ষেপণাস্ত্রসহ যাবতীয় যুদ্ধাস্ত্র বিভিন্ন দুর্গম পাহাড়ের নিচে লুকিয়ে ফেলে। যে কারণে সৌদি জোটের তুমুল বিমান হামলাও তেমন সুবিধা করতে পারেনি।

এক পর্যবেক্ষণ বলা হয়, তার সময়েই ইয়েমেন আরব বিশ্বের পঞ্চম সামরিক শক্তিশক্তিধর রাষ্ট্রে পরিণত হয়।

মুফতি নজরুল ইসলাম মামুন
ইমাম ও খতিব, আরব আমিরাত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ