বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

‘মোদিকে বলেছিলাম ভারতীয় সমাজে মুসলিমদের বিকশিত হওয়ার সুযোগ দেওয়া উচিত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আমি মোদিকে বলেছিলাম ভারতীয় সমাজে মুসলিমদের বিকশিত হওয়ার সুযোগ দেওয়া উচিত এবং তারা যাতে নিজেদের ভারতীয় মনে করেন সেই ব্যবস্থা করা উচিত।

ওবামা বলেন, আমি তাকে এও পরামর্শ দিয়েছি ধর্মের ভিত্তিতে দেশকে যেন ভাগ করা না হয়।

গতকাল শুক্রবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এই কথা বলেন ওবামা।

প্রধানমন্ত্রী মোদী তার কথায় কোনো উত্তর দিয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে ওবামা বলেন, ব্যক্তিগত আলোচনার এই বিষয়টি প্রকাশ করা তার উদ্দেশ্য নয়। তবে মুসলমানরা যাতে নিজেদের ভারতীয় মনে করেন দেশের সরকার এবং সংখ্যাগরিষ্ঠের সেই সুযোগ দেওয়া উচিত।

ওবামা বলেন, ভারতে মুসলিমরা অনেক ক্ষেত্রেই সফল এবং তারা নিজেদের সমাজে অন্তর্ভূক্ত করতে সক্ষম হয়েছেন।

প্রেসিডেন্ট পদ ছাড়ার পর এই প্রথম ভারত সফরে এলেন ওবামা। মিশেল ওবামার ‘ওবামা ফাউন্ডেশন’ নামে একটি অনুষ্ঠান উপলক্ষ্যে তিনি ভারতে এসেছেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

মুসলিমদের প্রতি ভারতকে যত্নবান হওয়ার আহ্বান ওবামার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ