বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

৯৫ শতাংশ নাগরিক যুবরাজ মুহাম্মদের ওপর সন্তুষ্ট; জরিপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক জরিপে দেখা গেছে, যুবরাজ মুহাম্মদ বিন সালমানের ওপর সমর্থন রয়েছে ৯৪ দশমিক ৪ ভাগ মানুষের।

দেশটিতে চালানো ওই জরিপে দেখা গেছে, ৯২ ভাগ মানুষই মনে করেন মুহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত সঠিক। এর ফলে দেশের উন্নয়ন হবে এবং ভবিষ্যতে তরুণদের কর্মসংস্থান বাড়বে।

৮৮ ভাগ মানুষ মনে করেন নেতৃত্ব দেয়ার অসামান্য ক্ষমতার অধিকারী ক্রাউন প্রিন্স সালমান।

জরিপে অংশ নেয়া লোকজনকে মুখোমুখি প্রশ্ন করে বিভিন্ন বিষয়ে উত্তর নেয়া হয়। সৌদির বিভিন্ন স্থানের ১৮ বছর এবং তার বেশি বয়সী সমান সংখ্যক নারী এবং পুরুষ ওই জরিপে অংশ নেয়।

জরিপে অংশ নেয়া ৯১ দশমিক ৭৫ ভাগ মানুষই নারীদের ক্ষমতায়ন এবং তাদের বিভিন্ন অধিকার দেয়ার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এর আগে গত সেপ্টেম্বরে সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে রিয়াদের একটি স্টেডিয়ামে নারীদের প্রবেশের অনুমতি দেয়া হয়। সামনের বছর থেকে নারীদের বিভিন্ন স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দেয়া হবে বলেও ঘোষণা দেয়া হয়।

দেশের সামাজিক এবং অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে বেশ কিছু আধুনিক সিদ্ধান্ত নিয়েছেন ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। গত জুনে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয় সৌদি আরব।

জরিপে অংশ নেয়া ৯৫ দশমিক ২৫ ভাগ মানুষই ভিশন ২০৩০ কে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। ভিশন ২০৩০য়ের লক্ষ্য হচ্ছে বিশ্বে অর্থনীতিতে একটি শক্তিশালী দেশ হিসেবে সৌদিকে প্রতিষ্ঠা করা।

সৌদি গ্যাজেট

‘আমি নিজের স্বপ্নগুলো নিজে দেখে যেতে চাই এজন্য কাজে তাড়াহুড়া করছি’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ