বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

গাজার ওপর ইসরাইলের ট্যাংক ও বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা ট্যাংক ও বিমান হামলা চালিয়েছে। ইসরাইলি অবরোধের কারণে যখন গাজার জনজীবন অনেকটাই বিপর্যস্ত তখন এই হামলা চালালো ইসরাইল।

ইহুদিবাদী সেনারা এক বিবৃতিতে বলেছে, গাজার বেইত হানুন এলাকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের চারটি অবস্থানে তারা হামলা চালিয়েছে।

ইসরাইলি সেনারা দাবি করেছে, সীমান্তে তাদের অবস্থানে গাজা থেকে ১৫টি মর্টারের গোলা ছোঁড়ার পর তারা কামানের গোলা বর্ষণ ও বিমান থেকে হামলা করেছে। ইসরাইলি হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

নভেম্বর মাসের গোড়ার দিকে ইসরাইলি বিমান হামলায় ইসলামি জিহাদ আন্দোলনের কয়েকজন যোদ্ধা শহীদ হয়েছেন। এছাড়া, গত ৮ আগস্ট ইসরাইলি বিমানের হামলায় ৩ ফিলিস্তিনি আহত হয়েছিল।

ইসরাইল মাঝেমধ্যেই এ ধরনের হামলা চালায় এবং এতে গাজার বেসামরিক লোকজন ক্ষতিগ্রস্ত হয় বেশি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ