বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ইরানে ফের শক্তিশালী ভূমিকম্প; কেঁপে উঠল শহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের পূর্বাঞ্চলে পরপর দুই দফা ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১ ডিসেম্বর) এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে প্রথম দফা আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০।

এটির কেন্দ্রস্থল ছিল জনাকীর্ণ কারমান নগরীর কাছে ভূ-পৃষ্ঠের স্বল্প গভীরে। মার্কিন ভূ-তাত্তিক জরিপ সংস্থা একথা জানায়।

সংস্থাটি জানায়, প্রথম দফা ভূমিকম্প আঘাত হানার মাত্র ১০ মিনিট পর একই এলাকায় আরেক দফা ভূমিকম্প আঘাত হানে। এটি প্রথম দফায় আঘাত হানা ভূমিকম্পের চেয়ে অপেক্ষাকৃত কম শক্তিশালী ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০।

উল্লেখ্য, ইরানের পশ্চিমাঞ্চলীয় কারমানশাহ প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে চার শতাধিক লোক নিহত হওয়ার মাত্র দুই সপ্তাহ পর এ দু’টি ভূমিকম্প আঘাত হানলো। ইরাক সীমান্তবর্তী ওই প্রদেশে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৩।

১৯৯০ সালে ইরানের উত্তরাঞ্চলে রিখটার স্কেলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৪০ হাজার লোক নিহত ও প্রায় ৩ লাখ লোক আহত হয়। এতে সে সময় প্রায় ৫ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ