বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মুসলিম বিদ্বেষী ভিডিও শেয়ার : মুখোমুখী ট্রাম্প ও থেরেসা মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : টুইটার অ্যাকাউন্ট থেকে মুসলিমবিদ্বেষী ভিডিও শেয়ার কেন্দ্র করে মুখোমুখী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

ডোনাল্ড ট্রাম্পের টুইটার একাউন্ট থেকে মুসলিম বিদ্বেষী বক্তব্যসহ ভিডিও শেয়ার করলে তার সমালোচনা করা হয়  ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। এর জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন ট্রাম্প।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের সমালোচনার জবাবে এক টুইটে ট্রাম্প বলেছেন, আমার দিকে নজর দিয়েন না, যুক্তরাজ্যে বিরাজমান ধ্বংসাত্মক মৌলবাদী ইসলামী সন্ত্রাসবাদের দিকে নজর দিন।

ট্রাম্পের সে টুইটের প্রতিবাদে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-র মুখপাত্র বলেন, ট্রাম্পের এ ভিডিওগুলো শেয়ার করা ভুল পদক্ষেপ। এ ধরনের ঘৃণামূলক বক্তব্য সমাজের বিভিন্ন অংশের মাঝে বিভেদ বাড়াবে এবং মিথ্যার ওপর দাঁড়িয়ে তা উত্তেজনা বৃদ্ধি করবে।

এছাড়া যুক্তরাজ্যের কনজারভেটিভ সরকারের একজন সিনিয়র সদস্য সাজিদ জাভিদও ট্রাম্পের এ টুইটের নিন্দা করেছেন।

তিনি টুইট বার্তায় জানান, বর্ণবাদী সংস্থার ঘৃণামূলক বক্তব্য প্রচার করা ভুল। তিনি ভুল কাজ করেছেন এবং আমি এর বিরুদ্ধে কিছু না বলে পারছি না।

জবাবে ট্রাম্প প্রধানমন্ত্রী মে-কে যুক্তরাজ্যের সন্ত্রাসবাদের ওপর নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী মে-র মুখপাত্র বললেন, ওই কাজ করে প্রেসিডেন্ট ট্রাম্প ভুল করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ