বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মালয়েশিয়ায় ফের বাংলাদেশিসহ ৫৪ অবৈধ অভিবাসী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ায় ফের বাংলাদেশিসহ ৫৪ জন অবৈধ অভিবাসী আটক হয়েছে। দেশটির ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বুধবার মালয়েশিয়া সময় রাত ১১টায় চেরাছ জায়া, বালাকংয়ের তিনটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সেলাঙ্গর ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কর্মকর্তা ও গোয়েন্দা দল একযোগে অভিযান পরিচালনা করে। জেএম সেলাঙ্গর পরিচালক ওমরান ওমর বলেন, ১৩২ জন বিদেশিকে পরীক্ষা করে এদের মধ্য থেকে কোনো বৈধ কাগজপত্র না থাকায় ইমিগ্রেশন অপরাধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর অধীনে ৫৪ জনকে আটক করা হয়।

বাংলাদেশি, ইন্দোনেশিয়া, নেপাল, ভারত, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং মিয়ানমারের নাগরিকদের আটক করা হয়।

এদের মধ্যে- সাত নারী এবং ৪৭ জন পুরুষ রয়েছে। বয়স, ২০ থেকে ৫৪ বলে জানা গেছে। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি এ রিপোর্ট লিখা পর্যন্ত জানা যায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ