বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিতে সংঘর্ষ, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

পাকিস্তানের সিন্ধু প্রদেশের খায়েরপুর জেলায় ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে বের হওয়া র‌্যালিতে দুই দলের মধ্যে সংঘটিত সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন।খবর এক্সপ্রেস ট্রিবিউন।

ডন নিউজ পুলিশের বরাত দিয়ে জানিয়েছে,   বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জশনে জুলুসের প্রস্তুতি মিছিলে এই ঘটনা ঘটে। দুটি পৃথক র‌্যালিতে অংশ নেওয়া সদস্যরা একে অপরের সাথে বন্দুক যুদ্ধে লিপ্ত হলে হতাহতের ওই ঘটনা ঘটে বলে জানান হোসাইনাবাদ পুলিশ স্টেশনের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আজফার মাসের। ঘটনার পর পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে। পরে গুলিতে আহতদের স্থানীয় হাসাপাতালে নেওয়া হয়।

পুলিশ বলছে, এই ঘটনার পর পুরো এলাকাতে পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে এবং সংঘর্ষে লিপ্তদের  গ্রেফতার করার জন্য তৎপরতা চালাচ্ছে পুলিশ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ