বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ধূমপানে যুক্তরাষ্ট্রে দৈনিক মারা যান ১২০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধুমপানের কারণে যুক্তরাষ্ট্রে দৈনিক ১২০০ জন মারা যান এ কথা স্বীকার করে রোববার পত্রিকায় বিজ্ঞাপন ছেপেছে দেশটির কয়েকটি টোব্যাকো কোম্পানি। ১১ বছর আগে আদালতের এক নির্দেশ মেনে ‘সংশোধিত বিবৃতি’ প্রকাশ করেছে কোম্পানিগুলো।

২০০৬ সালে ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক গ্লাডিস কেসলার ১,৬৮২ পৃষ্ঠার এক রায়ে বলেছিলেন, ধূমপানের স্বাস্থ্যহানির বিষয়ে আইন লঙ্ঘন করে দশকের পর দশক ধরে কেম্পানিগুলো মানুষের সঙ্গে প্রতারণা করছে।

সে সময় তিনি টোব্যাকো কেম্পানিগুলোকে ৫টি স্বাস্থ্যজনিত বিষয়ে সংশোধিত বিবৃতি প্রকাশের জন্য নির্দেশ দেন। কিন্তু ওই বিবৃতির শব্দগুলো কেমন হবে এ নিয়ে মামলাটি এতদিন ঝুলে ছিল।

২০১৪ সালে কয়েক দফা বৈঠকের পর সরকার ও কোম্পানিগুলো ঐকমত্যে পৌঁছায় যে, এ সংক্রান্ত বিজ্ঞাপন রোববারের প্রধান পত্রিকাগুলো ও প্রাইম টাইমে টেলিভিশনে এক বছরের জন্য প্রকাশিত হবে। এছাড়া সিগারেটের মোড়কেও এটি প্রচার করা হবে।

রোববার প্রকাশিত পূর্ণাঙ্গ এক পৃষ্ঠার এ বিজ্ঞাপনে বলা হয়, ধূমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে এক বিবৃতি প্রচারের জন্য ফেডারেল আদালত আরজে রেনল্ড টোব্যাকো, ফিলিপ মরিস ইউএসএ, অলট্রিয়া ও লরিলার্ড কোম্পানিকে নির্দেশ দিয়েছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ