বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

উত্তর কোরিয়া এবার সর্বোচ্চ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর কোরিয়া এবার সর্বোচ্চ আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল। বলা হচ্ছে এটি বিশ্বজুড়ে হুমকি হিসেবে দেখা দেবে।

স্থানীয় সময় বুধবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই ক্ষেপণাস্ত্র জাপানের সাগরে গিয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ার তরফ থেকে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৯৬০ কিলোমিটার পাড়ি দিয়েছে।

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষায় এটাই সবচেয়ে আধুনকি ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। ফলে কোরীয় দ্বীপে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এর আগে সেপ্টেম্বরে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং।

ওই একই মাসে দেশটি তাদের ষষ্ঠ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। বিশ্বজুড়ে নিন্দা ও নিষেধাজ্ঞার মধ্যেও একের পর এক পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় একটি জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জেমস ম্যাটিস বলেছেন, এর আগে যতগুলো ক্ষেপণাস্ত্র উৎক্ষেণ করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র বেশি উচ্চতায় উৎক্ষেপণ করা হয়েছে এবং এটাই সবচেয়ে আধুনিক।

উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার এমন আচরণ তারা সঠিকভাবে মোকাবেলা করবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ