বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

আকস্মিক সফরে সৌদিতে পাক প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জরুরি এক সফরে সৌদি আরব গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি, পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ও সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া।

সোমবার তারা জরুরি সফরে সৌদিতে যান। তবে কী কারণে দেশের গুরুত্বপূর্ণ তিন ব্যক্তির এ সফর তা জানা যায়নি।

এর আগে রোববার সৌদির রাজধানী রিয়াদে বিভিন্ন মুসলিম দেশের প্রতিক্ষামন্ত্রীদের অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের জন্য ইসলামি সামরিক জোট গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

সম্মেলনে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফকে ইসলামি সামরিক জোটের প্রধান নির্বাচিত করা হয়।

এই সম্মেলনের একদিন পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান রিয়াদ সফরে যান।

সূত্র: ডন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ