বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মার্কিন আগ্রাসন থেকে বাঁচতে রাশিয়ার সহায়তা চাইলেন সুদানের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের আগ্রাসন থেকে বাঁচতে রাশিয়ার সহায়তা চেয়েছে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির।

বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় এ সহায়তা চান ওমর আল বশির।

এ সময় সুদানের বিপদের দিনে পাশে থাকার জন্য তিনি রাশিয়াকে ধন্যবাদ জানান।

ক্রেমলিন থেকে এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

দুই নেতার সাক্ষাতে ওমর আল বশির বলেন, সুদান ও মধ্যপ্রাচ্যে যে আঞ্চলিক সমস্যা তার পুরোটাই যুক্তরাষ্ট্রের সৃষ্টি। উন্নয়নশীল দেশগুলোকে নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র এসব পলিসি নিয়ে থাকে। এ সমস্যা থেকে এই অঞ্চলকে বের করে শান্তি ফিরিয়ে আনতে হলে রাশিয়াকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এসব নীতির কারণে সুদানের জনগণ দুগ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। যার ফল আমাদের জন্য খুবই খারাপ। যুক্তরাষ্ট্রের এমন কৌশলী আগ্রাসী নীতি থেকে দেশকে রক্ষা করতে হলে রাশিয়ার সহায়তা প্রয়োজন।

১৯৯৭ সালে ওয়াশিংটন প্রথমবারের মতো সুদানের ওপর অবরোধ আরোপ করে। সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগে ওই অবরোধ আরোপ করা হয়। এর পর ২০০৬ সালে আবারও সুদানের ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

গত মাসে যুক্তরাষ্ট্র সুদানের ওপর আরোপিত বেশিরভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।

সাক্ষাতে পুতিন বলেন, সুদান প্রেসিডেন্টের রাশিয়া সফরের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ