মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট এমারসন নানগাগবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শপথ নিয়েছেন জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট এমারসন এমনানগাগওয়া। শুক্রবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেলে (স্থানীয় সময় সকাল) নানগাগবা শপথ নেন।

রাজধানী হারারের জাতীয় স্টেডিয়ামে শপথ অনুষ্ঠান হয়েছে। ১৯৮০ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর তিনি হলেন দেশটির দ্বিতীয় কমান্ডার ইন চিফ।

নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় ৬০ হাজার মানুষ রাজধানী হারারের ন্যাশনাল স্পোর্টস স্টেডিয়ামে ভিড় জমান। শপথের সময় এমনানগাগওয়ার স্ত্রী মাই তার সঙ্গে উপস্থিত ছিলেন। এই দিনটিকে ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেছেন আয়োজকরা।

নতুন প্রেসিডেন্ট হিসেবে এমারসন এমনানগাগওয়ার শপথের বিষয়টি গতকালই নিশ্চিত করা হয়েছিল।

সাবেক এই ভাইস প্রেসিডেন্ট দক্ষিণ আফ্রিকায় আত্মগোপন শেষে বুধবার দেশে ফিরেছেন। দেশে ফিরে সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণে তিনি সেনাবাহিনীকে ধন্যবাদ দেন এবং সকলের সহযোগিতার আহ্বান জানান।

দেশে ফিরে রাজধানী হারেরেতে সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি অর্থনীতি পুনরুদ্ধারের কথা বলেছেন। নতুন গণতন্ত্রের বিকাশ এবং কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন জিম্বাবুয়ের এই নতুন নেতা।

এমনানগাগওয়া বলেন, আমি আপনাদের সেবক হবার অঙ্গীকার করছি। আমি সকল দেশপ্রেমিক জিম্বাবুইয়ানদের একতাবদ্ধ হবার আহ্বান জানাই। আমরা সবাই একসঙ্গে কাজ করবো। এখানে কেউ কারো চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নন। আমাদের পরিচয় আমরা জিম্বাবুয়ের নাগরিক।

আমরা আমাদের অর্থনীতিকে চাঙ্গা করতে চাই, দেশে শান্তি ফিরিয়ে আনতে চাই। আমরা চাই কাজ, কাজ এবং কাজ।

দেশ থেকে বেকারত্ব অবসানের এই ঘোষণায় জানু-পিএফ পার্টির সদরদপ্তরের সামনে উল্লাসে ফেটে পরে সাধারণ জনতা। ধারণা করা হয় দেশটিতে প্রায় নব্বই শতাংশ মানুষই কর্মহীন।
আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ