মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জনপ্রিয়তা নিয়ে শঙ্কা! আর নির্বাচন করবেন না পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী বছরের শুরুতে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটাই চাউর হয়েছে তার ব্যাপারে।

আর এ জন্যই এখনও পর্যন্ত প্রেসিডেন্ট পদপ্রার্থী তালিকায় নিজের নাম ঘোষণা করেননি তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘিরে এখন জল্পনা ঘুরে বেড়াচ্ছে মস্কোর অলি-গলিতে।

একটি ব্রিটিশ অনলাইন খবরের ওয়েবসাইট সম্প্রতি এ কথা জানিয়েছে। তাদের দাবি, দীর্ঘ রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নিতে চাইছেন পুতিন। তাঁর মনে হচ্ছে, সে ভাবে আর জনপ্রিয় নন তিনি। তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত।

আসন্ন ভোটের প্রচার পর্বও শুরু করেননি এখনও। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে ক্রেমলিন। পরবর্তী প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করতে পুতিন এত দেরি করছেন কেন, তার সদুত্তর দিতে পারেননি কেউই। তবে তাঁর এই টালবাহানায় সরকারের অন্দরে বিস্তর গোলমাল শুরু হয়ে গিয়েছে বলে খবর।

পড়তি জনপ্রিয়তার পিছনে গত কয়েক বছরের আর্থিক মন্দাকেই নাকি দুষেছেন রুশ প্রেসিডেন্ট। এখন অবস্থা সামাল দেওয়া গেলেও শাসক শিবিরের একাধিক ব্যক্তিত্বকে দুর্নীতির দায়ে বিদ্ধ করছেন বিরোধীরা।

খুব সম্প্রতি পুতিনের বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশের জনপ্রিয় টিভি তারকা কেসিনিয়া সবচাক। পুতিনের রাজনৈতিক গুরুর কন্যা কেসিনিয়া সরাসরি বলেছেন, ‘‘দেশের মানুষ এখন অন্য মুখ চান।’’

সূত্র: আনন্দবাজার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ